শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত মনিবের জন্যে ৩ মাস ধরে হাসপাতালে অপেক্ষায় পোষা কুকুর!

ইয়াসিন আরাফাত : [২] ঘটনাটি ঘটেছে চীনের উহান প্রদেশের তাইকং হাসপাতালে। জানা গিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশের ওই হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সের মংগ্রেল। কিন্তু কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় তার। তবে হাসপাতাল থেকে ফিরে আসেনি তার পোষ্য কুকুর জিয়াও বাও। দীর্ঘ ৩ মাস মনিবের সুস্থতার খবর পাওয়ার জন্যই হাসপাতালের লবিতে ক্রমাগত অপেক্ষা করে গিয়েছে সে। এই সময়, গালফ নিউজ, ডেইলিমাইল ইউকে

[৩] হাসপাতালের লবিতে কুকুরের উপস্থিতি নিয়ে অভিযোগও উঠে একাধিকবার। এমনকি হাসপাতাল থেকে কয়েকবার বের করেও দেয়া হয়েছিলো ওই কুকুরটিকে। কিন্তু বন্ধু মনিবের খোঁজ পেতেই বারবার হাসপাতালের লবিতে ফিরে এসেছে সে।

[৪] গত এপ্রিলে চীনে উঠে যায় লকডাউন। স্বাভাবিক ছন্দে ফিরে হুবেই প্রদেশও। হাসপাতালের মধ্যে থাকা একটি সুপারমার্কেটও খোলে তখন। সেখানকারই এক দোকানের মালিক কুকুরটির অসহায়তার কথা জেনে দোকানে নিয়ে আসে তাকে। খাবারের ব্যবস্থাও করেন তিনি। তবে মে মাস থেকে জিয়াওকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে উহান স্মল অ্যানিমাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়