শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০) এবং তার স্ত্রী মমতাজ বেগম (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার রাতে বিএনপির সহকারী আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, ২০’মে তাদের ২জনের নমুনা পরীক্ষার রেজাল্ট করোনা পজিটিভ আসে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু স্যারের শ্বাসকষ্ট শুরু হওয়ায় গতকাল তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীকেও হাসপাতালে নেয়া হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

[৪] ১৯৬৪ সালে ঢাকার নিম্ন আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়