শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি

এস.এ সজিব (বগুড়া) : [২] বগুড়ার শাজাহানপুরে রানীরহাট বন্দরে রহিম টেলিকমের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এছাড়া পাশের দোকান রহিত ফার্মেসীতে চুরির চেষ্টা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

[৩] রহিম টেলিকমের প্রোপ্রাইটর আব্দুর রহিম জানান, তিনি মঙ্গলবার রাত পৌনে ১০ টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে পাশের রহিত ফার্মেসীর প্রোপ্রাইটর খোকনের ফোন পেয়ে দোকানে এসে দেখে তার দোকান ঘরের টিনের চালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন মোবাইল কোম্পানীর রিচার্জ ও এমবি কার্ড, বিভিন্ন ব্যান্ডের ১৬/১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ও ক্যাশ বাক্সে থাকা ৬/৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সর্বসাকুল্যে তাঁর সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে
পাশের রহিত ফার্মেসীর প্রোপ্রাটটর খোকন জানান, তাঁর দোকানের টিনের চালা কাটা হয়েছে । কিন্তু চোরেরা ভেতরে প্রবেশ করেনি। এ কারণে তাঁর কোন কিছু খোয়া যায়নি । রহিম টেলিকমে চুরির ঘটনায় এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে ।

[৪] ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রহমান জানান, প্রাথমিক ভাবে ঘটনাস্থল পরিদর্শনে চুরির ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। তদন্ত চলছে। শ্রীঘ্রই অধিকতর তদন্তে চুরির ঘটনার আসল ক্লু উদঘাটন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ