শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীনের মতোই গ্রিপ লারা পুত্রের

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় শচীন টেন্ডুলকার। ভক্তদের জন্য নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করা সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এবার দেখিয়েছেন ব্রায়ান লারার ছেলের সঙ্গে তার গ্রিপের মিল।

[৩] ক্যারিবিয়ান কিংবদন্তি লারার ছেলের ব্যাট ধরা একটি ছবি ইনস্টাগ্রামে বুধবার পোস্ট করেন টেন্ডুলকার। সেই ছবিতে প্রায় একইভাবে ব্যাট ধরা নিজের ছোট বেলার একটা ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন,

[৪] আমি আরেকটা ছেলেকে জানি, যার একই রকম গ্রিপ ছিল আর সে আন্তর্জাতিক ক্রিকেটে খুব খারাপ করেনি। ক্রিকেটে ব্যাটিংয়ে অনেক রেকর্ডই টেন্ডুলকারের অধিকারে। তার সময়ের আরেক সেরা ব্যাটসম্যান ছিলেন লারা। কে সময়ের সেরা-এ নিয়ে সেই সময় কথার লড়াই হতো তুমুল।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়