শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে রোববার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

মুসা আহমেদ: [২] অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে রোববার থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করছে সৌদি আরব। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান প্রশাসন জিএসিএ। গাল্ফ নিউজ

[৩] জিএসিএ জানায়, লকডাউন শিথিলের প্রথম ধাপে প্রতিদিন অভ্যন্তরীণ ৬০টি ফ্লাইট চালু থাকবে। অভ্যন্তরীণ ফ্লাইটের চাহিদা আছে বেশ। ফলে অভ্যন্তরীণ ফ্লাইট করা যায় কিনা সে বিষয়ে বিমান প্রতিষ্ঠান, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বোয়িং এজেন্টদের সঙ্গে এতদিন আলাপ আলোচনা চলছিলো। ফলে সার্বিক বিষয় বিবেচনা করে রোববার থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

[৪] এ বিষয়ে সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানায়, পর্যায়ক্রমে চালু হবে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট। এক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনে নিরাপদ ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। দেশের বাকি সব রুটে দুই সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে সকল ফ্লাইট কার্যক্রম।

[৫] দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৫ জন। মারা গেছেন ১৪ জন। এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ হাজার ৫৪১। আক্রান্তদের মধ্যে ৪২৫ জন প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়