শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্রিকেটারদের ভার্চুয়াল ঈদ পালন

রাহুল রাজ : [২] এক অন্য রকম ঈদ শেষ হল। সবার সাথে জাতীয় ক্রিকেটারেরা নিজেদের চারদেয়ালে বন্দী রেখে পালন করেছে ঈদ।

[৩] মুশফিকুর রহিম প্রতিবার ঈদ পালন করেন নিজ গ্রাম বগুড়াতে। এবার ঢাকাতেই স্ত্রী-সন্তানের সাথে ঈদ পালন করেন।

[৪] মাশরাফি বিন মুর্তজাও যেতে পারেননি নড়াইল। ঈদের সকালে ছেলে, ভাই ও পরিবারের অন্যদের নিয়ে ঈদের নামাজ পড়ে ফোনেই সবার খোঁজ খবর নিয়ে দিন পার করেছেন।

[৫] রুবেল হোসেন রয়েছেন বাগেরহাটে। ঘরের কাছের মসজিদে নামাজ পড়েছেন। আর ছেলেকে নিয়ে প্রথম ঈদ বলে খুব খুশি ছিলেন রুবেল।

[৬] তামিম ইকবাল চট্টগ্রামে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করেছেন। সেই সাথে নিজের ফেসবুকে সাবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

[৭] মুমিনুল কক্সবাজারে পরিবারের সাথে পরিবারের সাথে ঈদ করলেও কোথাও বেড়াতে যেতে পারেননি। বাড়ির আঙ্গিনাতেই থাকতে হয়েছে টেস্ট অধিনায়ককে।

[৮] মাহমুদউল্লাহ রিয়াদ, ঢাকাতেই অবস্থান করছেন। কোন ডায়েট না মেনেই নিজের ইচ্ছামত খাবার খেয়ে পালন করেছেন ঈদ। দ্বিতীয় সন্তানকে নিয়ে ঘরেরই অন্যরকম ঈদে মেতেছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক।

[৯] সাইফ উদ্দিন রয়েছেন ফেনীতে। নিজ বাড়ি ও আশেপাশে সাবধাণতার সাথে ঘুরেই পালন করেন ঈদ।

[১০] সাকিব আল হাসান পরিবার নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। সবার সাথে কোলাকুলি ছাড়া ঈদ পালন করলেও সবাই বেশ সবর ছিলেন নেট দুনিয়াতে। অনলাইনে লাইভে এসে ক্রিকেটারেরা দেশবাসী ও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ