শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক

সুজন কৈরী: [২] মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককরা হলেন- মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১) ও মো. শাহেদ (২০)। তারা সবাই আনোয়ারার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা।

[৩] তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

[৪] কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, আটক ডাকাত ও জব্দ অস্ত্র ও গোলা বারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভ‚ক্ত এলাকাগুলোতে আইন শৃক্সক্ষলা নিয়ন্ত্রন ও জন নিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে বাহিনীর অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়