শিরোনাম
◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল?

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালীন সময়ে ঝুঁকি উপেক্ষা করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেছে মানুষ

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঈদ আনন্দে উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ বিলাসী মানুষেরা। তাদের চলফেরায় ফুটে উঠেছে সামাজিক দূরত্বের চেয়ে উন্মুক্ত স্থানে যেমন খুশি তেমন ঘুরেফেরা সেলফি তোলা যেনো ঈদ আনন্দকে স্মৃতি করে রাখাই জীবনের চেয়ে বড় হয়ে উঠেছে!

[৩] টাঙ্গাইল জেলার ভ’ঞাপুর কালিহাতি উপজেলা সীমান্তে যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গরিলাবাড়ী এলাকায় বাদ্যযন্ত্র বাজিয়ে একদল মানুষের উপস্থিতির দৃশ্য দেখে বুঝে ওঠার উপায় নেই দেশে করোনা কোভিড-১৯ চলছে, দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ।

[৪] সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারও দর্শণার্থী নদীর পাড়ে বেড়াতে আসছেন। এতে দর্শণার্থীরা যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, তেমনি স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক। কারো মুখে মাস্ক তো দূরের কথা, ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে শিশু থেকে নানা বয়সের মানুষ গাদাগাদি করে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে আনন্দ ভ্রমণে মেতে উঠেছে যমুনার বুকে, এতে স্ভাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা।

[৫] যমুনা নৌ পুলিশের দাবি, এসব দর্শণার্থীদের বার বার সতর্ক করলেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না। নিজেদের ইচ্ছে মতো চলছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত এই জেলায় ১৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তথ্য ফেইসবুক পেইজ,

  • সর্বশেষ
  • জনপ্রিয়