শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোস্টারিকায় সমকামী বিবাহ বৈধ করল আদালত

দেবদুলাল মুন্না:[২] মধ্য আমেরিকার প্রথম কোনো এই ধরনের বিবাহের বৈধতা দিল। মঙ্গলবারে সমকামী বিবাহ বৈধ ঘোষণা বলে রায় দেয় কোস্টারিকার আদালত সিএনএন ও রয়টার্স ।এদিন মাঝরাত থেকে এই রায় কার্যকরী বলেও রায়ে বলা হয়।

[৩] রায় ঘোষণার পরই বেশ কিছু সমকামী বিয়ে হয়েছে। তবে করোনাভাইরাসের মহামারির কারণে সব ধরনের অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে।

[৪]কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো রয়টার্সকে বলেন,এই পরিবর্তন সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তন আনবে।
[৫]আমেরিকা অঞ্চলে অষ্টম দেশ হিসেবে সমকামী বিয়ে স্বীকৃতি দিল কোস্টারিকা। ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডায় এ ধরনের বিবাহ আগেই বৈধ করা হয়েছে।

[৬]এর আগে ২০১৮ সালের আগস্টে সমকামী বিবাহ অসাংবিধানিক বলে নির্দেশনা জারি করে কোস্টারিকার সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতকে ১৮ মাস সময় দেয়। কিন্তু পার্লামেন্ট তা নিতে ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই এই নিষেধাজ্ঞা উঠে গেল।

  • সর্বশেষ