শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, কৃষকলীগ নেতাসহ আহত ৩

নড়াইল প্রতিনিধি : [২] নড়াইলের নড়াগাতি থানার কাইয়ূম সিকদার (৪৮) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও কলাবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। এসময় দুর্বৃত্তদের হামলায় কৃষকলীগ নেতাসহ ৩জন আহত হয়েছেন।

[৩] নিহত ইউপি সদস্য কাইয়ূম নড়াগাতির বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে।

[৪] পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে দুটি মোটরসাইকেল যোগে নড়াইলের কালিয়া উপজেলা সদর থেকে বাড়িতে ফেরার পথে নড়াগাতি থানার কালিনগর এলাকায় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পথরোধ করে কাইয়ূম সিকদারসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে কাইয়ূম সিকদারকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।

[৫] এ ঘটনায় গুরুতর আহত অন্যরা হলেন- নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মোল্যা (৪০) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮)। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আবুল হাসনাত মোল্যার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা।

[৬] এ ব্যাপারে নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ