শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ চীনের

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতির মধ্যে যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

[৩] রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে ভারতের দ্য হিন্দুস্থান টাইমস জানায়, মঙ্গলবার চীনের সশস্ত্র বাহিনীকে সেনা প্রশিক্ষণ জোরদার করার নির্দেশ দেন শি।

[৪] জাতীয় সার্বভৌমত্ব সুদৃঢ়ভাবে ধরে রাখা এবং দেশের সামগ্রিক কৌশলগত অবস্থানের স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্ট এমন জরুরি নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

[৫] করোনা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, তাইওয়ান ইস্যু এবং হংকংয়ে নতুন আইনকে ঘিরে বিক্ষোভের ঘটনার মধ্য দিয়ে এমন বক্তব্য আসল শি চিনপিং থেকে।

[৬] দুইদিন আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ওয়াই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করেন। মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে বলে তার অভিযোগ।

[৭] ওয়াং ওয়াই বলেন, যুক্তরাষ্ট্রে কভিড প্যানডেমিক নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে মার্কিন কিছু রাজনীতিবিদ দুই দেশের মধ্যে নতুন এক স্নায়ুযুদ্ধ শুরুর পাঁয়তারায় লিপ্ত হয়েছেন যার ফল কারও জন্যই শুভ হবে না।

[৮] এদিকে লাদাখে ভারত-চীন সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মে মাসের শুরুতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, লাঠি-রডের সংঘর্ষ হয়েছে। ভারতের সেনাদের অস্ত্রসহ তুলে নিয়ে গিয়ে ফেরতও দিয়েছে চীন।

[৯] এমন পরিস্থিতিতে চীন তার সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ভারতও টহল জোরদার করেছে। ইত্তেফাক, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়