শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] গাইবান্ধার পলাশবাড়ীর ধর্ষণ মামলার পলাতক আসামী রাজা মিয়াকে (৫৫) আটক করেছে পুলিশ।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপির বরকাতপুর গ্রামের মৃত পঁচু মিয়ার ছেলে রাজা মিয়া প্রায় একমাস আগে গত ২৪ এপ্রিল একই গ্রামের আট বছরের এক শিশুকে চকলেট দেয়ার কথা বলে ফুসলিয়ে পার্শ্ববর্তি ফসলের মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

[৪] এসময় বিষয়টি স্থানীয়রা টের পেলে লম্পট রাজা মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ওই শিশুর বাবা দেলবার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর হতেই আসামী গা-ঢাকা দেয়।
২৬ মে (মঙ্গলবার) গোপন সুত্রে খবর পেয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত ইনর্চাজ রাকিব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এস আই কৃষ্ণ চন্দ্র রায় ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পুঁটিমারী বিল নামক এলাকায় মাঠে ধানকাটা অবস্থায় রাজাকে আটক করে।

  • সর্বশেষ