শিরোনাম
◈ সংসদে বিরল সৌহার্দ্যের দৃশ্য: প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার উষ্ণ কোলাকুলি ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুবকদের উন্নত চরিত্র গঠনে ‘দিরিলিস আরতুগ্রুল’ টিভি সিরিজ দারুণ ভূমিকা রাখছে : ইমরান খান

আক্তারুজ্জামান : [২] উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ এর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ‍মূলতৈ উর্দু ভাষায় এ সিরিজটি পাকিস্তানের টিভিতে প্রচার হওয়া উপলক্ষ্যে দেয়া বক্তব্যে এর প্রশংসা করেন।

[৩] টুইটারে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, যুবকদের উন্নত চরিত্র গঠনের পাশাপাশি এই সিরিজটির মাধ্যমে তারা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারছে। ভিডিওতে ইমরান খানকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সম্প্রচারিত দিরিলিস আরতুগ্রুল দেখতে দেখা যায়।

[৪] উল্লেখ্য যে গত ১ রমজান থেকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভিতে প্রতিদিন এক পর্ব করে দিরিলিস আরতুগ্রুল দেখানো শুরু করেছে এবং প্রতিটি পর্ব দৈনিক তিন বার প্রদর্শিত হচ্ছে। পিটিভি জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আমরা দিরিলিস আরতুগ্রুল সম্প্রচার শুরু করেছি।

[৫] গত বছরের ডিসেম্বরে ইমরান খান তুর্কি ভাষার সিরিজটিকে পিটিভিকে উর্দুতে ডাবিং করার নির্দেশ দেন এবং ওই নির্দেশনায় তিনি বলেন, সত্য ইতিহাস অবলম্বনে নির্মিত এই সিরিজ পিটিভিতে সম্প্রচার করবো, আর এর উদ্দেশ্য হল, জাতিকে ইসলামি ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়া। কারণ, ‘দিরিলিস আরতুগ্রুল’ ইসলামি সভ্যতা ইতিহাস ও মুসলিম বীরদের অত্যন্ত নিপুণতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছে। সূত্র : দিরিলিস বাংলা ব্লগস্পট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়