শিরোনাম
◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদের দিন যুবককে হাত-পা বেঁধে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি: [২]কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া এলাকা থেকে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত আব্দু রশিদের হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

[৩]সোমবার (২৫মে) সকালে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া এবং উখিয়ার পালংখালীর মধ্যবর্তী আঞ্জুমান খালে কাঁকড়া শিকারের সময় মোস্তাফিজ নামে এক ব্যক্তি হাত বাঁধা অবস্থায় মাথা এবং নাক-মুখে আঘাতের চিহ্নসহ এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দিলে লোকজন এসে এই মৃতদেহ গতকাল ভোররাতে মৎস্যঘেঁর হতে অপহৃত কাটাখালী পূর্ব পাড়ার মিয়া হোছনের ছেলে আব্দুর রশিদ ওরফে সাদেক বলে সনাক্ত করেন।

[৪]এদিকে স্থানীয়রা বলেন,পাহাড়ে অবস্থানকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদকের চালান খালাস করার জন্য নাফনদীর দিকে নেমে আসে। মৎস্যঘেঁরে অবস্থানকারী লোকজনের কারণে তাদের মাদকের চালান খালাসে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিজিবি ও পুলিশের হাতে পূর্বেও একাধিক ইয়াবার চালানসহ রোহিঙ্গা বন্দুক যুদ্ধে নিহতের ঘটনা ঘটে আসছে। তাই তাদের মাদক বাণিজ্য অবাধ করার জন্য ঘেঁরে অবস্থানকারী লোকজন ধরে নিয়ে খুন করা হচ্ছে।অপরদিকে প্রত্যেক রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীর অপকর্মে স্থানীয় সাধারণ মানুষ ক্রমশ ক্ষুদ্ধ হয়ে উঠছে। রোহিঙ্গা অপরাধীদের বেপরোয়া এবং স্থানীয়দের নিধনের বিষয়টি কঠোর হাতে দমনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

[৫]স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন,রোহিঙ্গাদের হাতে অপহৃত আব্দু রশিদের হাত বাঁধা ও মাথা, নাক-মুখে আঘাতের চিহ্ন সম্বলিত মৃতদেহ পাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার নিশ্চিত করেন। পরে পুলিশ এসে পরবর্তী পদক্ষেপ নেবেন।
এই খবর ছড়িয়ে পড়ার পর নিহত রশিদের পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসছে।

[৬]উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং কাটাখালী পাহাড়ি এলাকা হতে মিনা বাজার হতে অপহৃত ইদ্রিসকে নিয়ে একদল স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত নেমে আসে। ডাকাত দল হৈ ছৈ শুরু করলে মৎস্যঘেঁরে থাকা পূর্ব ঊলুবনিয়া রাস্তার পশ্চিম পাশ হতে কাটাখালী পূর্ব পাড়ার মিয়া হোছনের ছেলে আব্দু রশিদ ওরফে সাদেক টর্চ লাইট মেরে কারা জানতে চাই? তখন ডাকাত দল ক্ষুদ্ধ হয়ে ঘেঁরে থাকা লোকজনের উপর চড়াও হলে সাথে আনা ইদ্রিস পালিয়ে যায়। তখন ডাকাত দল ক্ষুদ্ধ হয়ে আব্দুর রশিদকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় মেম্বার,চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করা হলে পাশ্বববর্তী পাহাড়ে তল্লাশী অভিযান চালানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়