শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর কাছে হেরে গেলেন চিকিৎসক রুমি

শাহীন খন্দকার : [২] করোনা উপসর্গ নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে চলেগেলেন সব মায়ার বাধন ত্যাগ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক এস এম জাফর হোসাইন রুমি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

[৩] আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক।

[৪] পরিচালক জানালেন, ডা. রুমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিন্তু দুইবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

[৫] জানা যায় গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে শিশুরোগ বিভাগের এই চিকিৎসক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ১৯ মে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়