শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদীতে ২৫ তম ডলফিনের মৃত্যু

কামরুল ইসলাম বাবু : [২] দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে আবারও একটি মৃত ডলফিন পাওয়া গেছে। এই নিয়ে ২৫তম ডলফিনের মৃত্যু হলো।

[২] রোববার ২৪ মে সকালে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার সীমান্তবর্তী মদুনাঘাট এলাকায় হালদা নদীতে পাথরের ব্লকে আটকে থাকা অবস্থায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৭ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭০-৮০ কেজি বলে জানাযায়।

[৩] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘ বাহ্যিক লক্ষ দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিনটির মুখে আটকে থাকা জালের খন্ডিত অংশ পাওয়া গেছে। এ ডলফিনটি এযাবত কালের মারা যাওয়া সবচেয়ে বড়।

[৪] মনজুরুল কিবরিয়া জানিয়েছেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে হালদা নদীতে ২৫টি মৃত ডলফিন পাওয়া গেছে।

[৫] এর আগে, গত ৮ মে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচরে হালদা পাড়ে একটি মৃত ডলফিন পাওয়া যায়। সেটির শরীরে জখমের চিহ্ন থাকায় গবেষকদের ধারণা, ওই ডলফিনটিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়