শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে নব-বিবাহিত কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি ঃ [২] রোববার (২৪ মে) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনার একটি জাম্বুরা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত আবু সাইদ (২৮) বনগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। সে একজন টমোটো চাষী ছিল।

[৩ ] পারাবরিক সূত্রে জানা যায়, ২ মাস আগে আবু সাইদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ে করেছিল। তার মৃত্যুর কোন কারণ জানা না গেলেও তার বাবা আরফান আলী বলেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত কিছু দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। শনিবার রাতে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লেও সকালে বসত ঘরের আঙিনার একটি জাম্বুরা গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

[৪] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের সুরতহার তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়