শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে করোনা টেষ্ট ও চিকিৎসা না পাওয়ায় এয়ার এম্বুলেন্সে নিজ দেশের নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক

কূটনৈতিক প্রতিবেদক : [২] করোনা আক্রান্ত ও নাগরিককে ১০ দিন পরে, রোববার সকালে তুরস্কের একটি এয়ার এম্বুলেন্স ওই পরবারটিকে নিয়ে ঢাকা বিমানবন্দর ত্যাগ করে।

[৩] পরিবারের অভিযোগ তুর্কি নাগরিককে বাংলাদেশে কোনো চিকিৎসা দেয়া হয়নি এমনকি বার বার চেষ্টা করেও করোনা টেস্ট করাতে পারেনি।

[৪] ঘটনা প্রথম প্রকাশ পায় আয়শে দিপচিন নামে এক টুইটার ব্যবহারকারীর ১৪ মে একটি টুইটের মাধ্যমে।

[৫] ওই টুইটে তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী আমার বড় বোনের বাসায় তার শ্বশুর ১৩ মে করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

[৬] আমার বোনও ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওখানে তাকে কোনও চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমনকি টেস্টও করানো হচ্ছে না।

[৭] তিন বছরের দুই যমজ সন্তান আছে তাদের। আমরা চাই তাদেরকে তুরস্কে নিয়ে এসে চিকিৎসা দেয়া হোক।

[৮] সাথে তিনি তাদের বোনের সাথে মেসেজের কথোপকথনের স্ক্রিন শট এবং তার বোনের পরিবারের ছবি শেয়ার করেন।

[৯] টুইটি নজরে আসে ঢাকায় আবস্থিত তুরস্ক দূতাবাসের। দূতাবাস জানায় ওই তুর্কি নাগরিকেকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এয়ার এম্বুলেন্স চেয়েছে।

[১০] পরে রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান নিজেই পুরো পরিস্থিতির তত্ত্বাবধান করেন। পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

[১১] বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এশিয়া প্যাসেফিক অঞ্চলের প্রধান মিষ্টার সরোয়ার আলম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়