শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্সপেক্টর রাজু আহম্মেদ এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক

ইসমাঈল হুসাইন ইমু: [২] দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত ইন্সপেক্টর রাজু আহম্মেদ এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

[৩] শোক বার্তায় বলা হয়, এই বীর পুলিশ সদস্য ‘কোভিড-১৯’ পজেটিভ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৭ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে বহিরাগত ক্যাডেট হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

[৪] ২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। মেধাবী এই কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে কর্মরত ছিলেন। চাকুরী জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি’র প্রকেটশন বিভাগ, ওয়ারী বিভাগ ও রমনা বিভাগে দক্ষতার সাথে কাজ করেছেন।

[৫] ইন্সপেক্টর রাজু আহম্মেদ এর মত একজন সম্মুখ যোদ্ধার অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ গর্বিত ও গভীরভাবে শোকাহত। এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ