শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু, মোট মারা গেলেন ১৩ জন

সুজন কৈরী : [২] করোনা প্রতিরোধসহ মরণঘাতী এ ভাইরাস থেকে জনগণকে সুরক্ষা রাখা ও বিভিন্ন সেবা দিতে একে একে করে জীবন দিচ্ছেন পুলিশ সদস্যরা। রোববার সকালেও করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্য মারা গেছেন।

[৩] ওই পুলিশ সদস্য হলেন ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজু আহম্মেদ। তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) কর্মরত ছিলেন।

[৪] করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মারা গেলেন। রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

[৫] মরহুমের মরদেহ পুলিশের উদ্যেগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

[৬] রাজু আহম্মেদের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

[৭] করোনা প্রতিরোধে বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে কারনোয় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুলিশের ১৩ জন সদস্য মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়