শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এক বছর বয়সী রাঁধুনী ‘কোবে ইটস’র সোশ্যাল মিডিয়ায় ৪০ লাখের ওপরে ফলোয়ার

দেবদুলাল মুন্না:[২] ইনস্টাগ্রামে তার ‘কোবে ইটস’ অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি। ইউটিউবে ২৭ লাখ। এ তথ্য জানান সিএনএনকে জানান কোবে’র মা অ্যাশলে ওয়ান।

[৩]সোশ্যাল সাইটটিতে এই শিশুর পরিচয়ে বলা হয়, কোবে রান্না করতে, খেতে ও রান্নাঘরে নিত্যনতুন আবিষ্কার পছন্দ করে। একটি ভিডিওতে দেখা যায় ম্যাক ও চিজ সহযোগে তার প্রিয় টার্কিশ ডিশ তৈরিতে সাহায্য করছে। মাঝে মাঝে খেয়েও নিচ্ছে খানিকটা। আর ধারাবর্ণনাও থেমে নেই।

[৪]অ্যাশলে ওয়ান বলেন, কোবে বাসায় যে কাজগুলো করে তার একটি রান্না। বড়দের মতো কাজটিতে সে বেশ মজা পায়। গত ফেব্রæয়ারির শেষ দিকে ইনস্টাগ্রামে ও ইউটিইবে ‘কোবে ইটস’ অ্যাকাউন্টটি খোলা হয়। ১৫ এপ্রিল নাগাদ ফলোয়ার ছিল ২০০। এরপর এক লাখ, দুই লাখ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

[৫]তিনি জানান, এই সময়ে সারা বিশ্বের অনেক মানুষের মুখে ছেলে হাসি ফোটাচ্ছে এ কথা শোনে খুবই আনন্দিত কোবের বাবা কাইলি।

[৬]কোবের কুকিং শোতে তার পরিবারের জন্য অসাধারণ কিছু মুহূর্ত ধরা পড়েছে। একটি ভিডিওতে প্রথমবার তাকে ‘দাদা’ বলতে শোনা যায়। মনে করা হচ্ছে এই ‘দাদা’ই তাকে রান্না শিখিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়