শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীর ৩০ গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

পটুয়াখালী প্রতিনিধি : [২] সৌদি আরবের সাথে সংগতি রেখে আজ রবিবার পটুয়াখালীর ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পবিত্র ঈদ-ঊল-ফিতর পালন করছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদ-ঊল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ঈদের নামাজ পরিচালনা করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।

[৩] বদরপুর দরবার শরীফসহ কলাপাড়া. গলাচিপা এবং বাউফল উপজেলার ৩০ টি গ্রামে অনুরুপ ভাবে ঈদ-ঊল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারীরা প্রায় একশ বছর যাবত সৌদি আরবের সাথে সংগতি রেখে রোজা, ঈদ-ঊল-ফিতর, ঈদ-ঊল-আযহা সহ ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।

[৪] জেলার ৩০ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর। স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।

[৫] ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে এ সকল এলাকায় বিরাজ করছে মুসলমানদের ঘরে ঘরে আনন্দ উৎসব মুখর পরিবেশ। তবে করোনা মহামারির কারনে সকল ধর্মীয় অনুষ্ঠানই স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে বলে জানান এসব এলাকার মুসল্লীরা।

[৬] উল্লেখ্য সৌদি আরবের সাথে সংগতি রেখে ১৯২৮সন থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে ঈদ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় একদিন আগে আজ তারা ঈদ-ঊল-ফিতর ও উদযাপন করছে। সম্পাদনা : জেরিন আহমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়