শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি হতে পারে

রাশিদ রিয়াজ : [২] আবহাওয়া অফিস জানিয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়ারসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, রাজশাহী-পাবনা অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপসাগরে অবস্থান করছে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১১১ মিলিমিটার। এছাড়া রংপুরে ১০২ মিলিমিটার, সৈয়দপুরে ৭৪ মিলিমিটার, বদলগাছীতে ৭০ মিলিমিটার, নেত্রকোনায় ৬৬ মিলিমিটার, দিনাজপুরে ৫৬ মিলিমিটার ও ময়মনসিংহে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়