শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর সাধনপুর পাহাড়ে হাতির মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : [২] চট্টগ্রামের বাশঁখালী সাধনপুর লটমনি পাহাড়ে এক হাতির মৃত্যু হয়েছে। প্রায় ৩০ বছর বয়সী হাতিটি অসুস্থতার কারনে মৃত্যুবরন করেছে বলে প্রাথমিক ভাবে ধারন করা হয়েছে।শনিবার সকালে মারা যাওয়া হাতিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া’র নেতৃত্বে পোষ্ট মার্ডাম করে সাধনপুর লটমনি পাহাড়ে পুঁতে ফেলা হয়।

[৩] বিগত দু, মাসের ব্যবধানে পর পর তিনটি হাতির মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারন পরিবেশ বিদদের। এদিকে হাতির মৃত্যু ও সংরক্ষনে বনবিভাগের দায়সারা ভাবে একদিন চুনতি অভয়ারন্য হাতি শুন্য হয়ে পড়বে এ আংশকা করছে তারা ।

[৪] বাঁশখালী ইঁকোপাক ও জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন হাতি গুলো বয়স জনিত ও রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে পাহাড়ের বিভিন্ন ফসলী জমিতে বিষ প্রযোগ করলে ও বিষ প্রযোগ করা এসব খেয়েও অনেক সময় হাতি অসুস্থ হয়ে যায়।
সাধনপুর লটমনি পাহাড়ে মারা যাওয়া হাতির ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া বলেন মারা যাওয়া হাতির শরীরে কোন আঘাত ছিল না তবে শারিরিক ভাবে দুর্বল ছিল । বয়স ৩০/৩৫ এর বেশি হবে না। মহিলা প্রজাতির এ হাতির কোন বিষক্রিয়ায় মারা গেছেনা তা পোষ্টমার্ডাম রির্পোট আসার পর জানা বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়