শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সিএমপি’র ঈদ উপহার

রাজু চৌধুরী : [২] শনিবার দুপুর ১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর নিকট এই ঈদ উপহার হস্তান্তর করেন সিএমপি কমিশনার।

[৩] এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] উপহার প্রদান কালে আক্রান্ত ৯ জন সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে আবার কর্মস্থলে যোগদান করবেন বলে আশা ব্যক্ত করে সিএমপি কমিশনার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে শুরু থেকেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে মহানগরীর সাংবাদিকবৃন্দ কাজ করে যাচ্ছেন।

[৫] তাদের ইতিবাচক লেখনীতে বাংলাদেশ পুলিশ দেশ ব্যাপী একটি মানবিক ইউনিট হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের এই ভূমিকার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও করোনা ভাইরাস প্রতিরোধের এই যুদ্ধে সাংবাদিক এবং পুলিশ একই সাথে পথ চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়