শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৮৭৩, মৃত্যু আরো ২০ জনের (ভিডিও)

মহসীন কবির : [২] শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৪৫২ জন । করোনাভাইরাস শনাক্তে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৯৭৭ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০৮৩৪ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি। মোট আক্রান্ত হয়েছেন ৩২০৭৮ জন।

[৪] তিনি জানান, ২৪ ঘণ্টায়  সুস্থ হয়েছেন ২৯৪ জন, মোট সুস্থ হয়েছেন ৬৪৮৬ জন। মৃতদের মধ্যে  ঢাকা বিভাগে ৪ জন, এবং ওন্যান্য জেলার ১৬ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৫ জন।

[৫]  ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৮৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৩০৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯ জন।

[৭] ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে ছয় হাজার ৩৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

[৮] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়