শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ আমিরাত প্রবাসী

ওবায়দুল হক মানিক আমিরাত প্রতিনিধি : [২] সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ আমিরাত প্রবাসী। গত বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৬৩২ ফ্লাইটটি আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ থেকে দেশের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার (২২ মে) তারা দেশে পৌঁছায়।

[৩] দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিশেষ এই ফ্লাইটে ২১৩ শ্রমিকের পাশাপাশি কয়েকটি পরিবার, ব্যবসায়ীসহ ২৩০ জন যাত্রী ছিলেন। শ্রমিকরা আমিরাতে কর্মহীন হয়ে দিন পার করছিলেন। অন্যরা লকডাউনের কারণে আটকে ছিলেন আমিরাতে।

[৪] একই ফ্লাইটে থাকা আমিরাতের রাস আল খাইমা প্রদেশের প্রবাসী একজন প্রকৌশলী জানান, মার্চের শেষ দিকে কোম্পানি থেকে ইস্তফা নেন তিনি। দেশে ফিরে নতুন কোম্পানিতে যোগ দেয়ার কথা থাকলেও বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আমিরাতে আটকা পড়ে যান। এরপর থেকে নিয়মিত কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেলে বুধবার বাংলাদেশ কনস্যুলেট তার দেশে ফেরার ব্যবস্থা করে।

[৫] তিনি আরও জানান, ফ্লাইটে থাকা শ্রমিকদের অধিকাংশই এমিরেটস এয়ারলাইন্সের শ্রমিক। এসব শ্রমিকের টিকিট খরচ কোম্পানি থেকে দেয়া হয়েছে। ফ্লাইট ঢাকায় পৌঁছলে এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ বিতরণ শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়