শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি এবং সিএমএইচ-এ চিকিৎসা

ইসমাঈল হুসাইন ইমু : [২] বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, পরিবারবর্গ ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১ হাজার ৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

[৩] এরমধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেন এবং ভর্তিরত অপর সকল রোগী সুস্থ আছেন।
এই পর্যন্ত ১০ জন রোগী মৃত্যু বরণ করেন। তন্মধ্যে ৬০ বছর উৰ্দ্ধ অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।

[৪] বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) সহ সকল সিএমএইচ-এ মোট ১৩ (তের) টি ‘আরটি-পিসিআর' মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে।

[৫] এছাড়া সকল সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমান পিপিই, মাস্ক, গ্লোভস এবং প্রয়োজনীয় ঔষধাদিসহ
আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে।সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারবর্গ ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন সদস্যের মোট ৭ হাজার ৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৬] বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রণীত সকল স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষনিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

  • সর্বশেষ