শিরোনাম
◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেক রহমান বলেছেন, এই ‘দল এবং সরকার’ এখন সম্পূর্ণভাবে লুটেরা পরিবেষ্টিত : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যেও উদ্ধৃত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান বলেছেন, দেশে চলছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। লুটেরাদের কবলে পড়ে দেশটা এখন রসাতলে যাওয়ার উপক্রম। ত্রাণ চোর’ থেকে ‘চাল চোর’, সেই একই চক্র, একই দল, একই কাহিনী, একই বাহিনী।
[৩] তিনি বলেন, এমন পরিস্থিতিতেও সারাদেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ত্রাণের চাল চুরি, নানা কৌশলে অসহায় মানুষদের জন্য বরাদ্দ সরকারি টাকা আত্মসাৎ, সরকারিভাবে গরিব কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য করা তালিকাতেও চলছে জালিয়াতি।

[৪] রিজভী বলেন, তারেক রহমান বলেছেন, উৎসবে'র পরিবর্তে এবারের ঈদ উদযাপিত হতে যাচ্ছে এক বেদনাবিধুর পরিবেশে। একদিকে করোনা ভাইরাস কিংবা আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে 'ত্রাণ চুরি' গরিব ও অসহায়দের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ নিয়ে জোচ্চুরি, মনুষ্য সৃষ্ট দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে।

[৫] তিনি বলেন, গত এক দশক ধরে জনগণ ক্ষমতাসীনদের মুখে একটাই 'বুলি' শুনে আসছে 'এটার প্রতি জিরো টলারেন্স-ওটার প্রতি জিরো টলারেন্স'। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ক্ষমতাসীনরা শুধুমাত্র বিরোধী দল ও মতের প্রতিই 'জিরো টলারেন্স'। আর বরাবরই তাদেরকে দেখা যাচ্ছে দুর্নীতি, ঋণখেলাপি, লুটপাট, টাকা পাচার আর ব্যাংক লুটেরাদের প্রতি উদার।

[৬] রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে স্পষ্ট করেই বলেছেন, গত একদশকে দেশ থেকে নয় লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে আটশো দশ কোটি টাকা লোপাট হয়েছে। দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় একলক্ষ কোটি টাকা। সরকারের প্রশ্রয়ে কয়েকটি ব্যাংকের মূলধন পর্যন্ত হজম করে ফেলা হয়েছে। লুটেরা দল এভাবে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, লোপাট আর লুটপাট করার সুযোগ না পেলে জনগণকে হয়তো এখন অর্ধাহার-অনাহারে দিন কাটাতে হতো না।

[৭] শনিবার সকালে নয়াপল্টন বিএনপির সংবাদ সম্মেলন করেন রহুল কবির রিজভী।

  • সর্বশেষ