শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির মৃত্যু

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওয়াইজ নগর গ্রামের মৃত শেখ ভাসানীর পুত্র শামসুল আলম সোনা মিয়া(৭০) শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম আব্বাসের মোটর সাইকেলযোগে এমপির বরাদ্দকৃত ত্রাণ আনতে যাওযার পথে মানিকনগর বাজারের অদূরে বৈঠাখালী মোড়ে কুকুরের সাথে লেগে তিনি ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী একটি অটোরিক্সা তার পেটের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে যান।

[৪] স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এ বর্ষীয়াণ নেতা দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবর শুনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম লাশ দেখতে ছুটে আসেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান শওকত হোসেন বাদলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং দলীয় নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

[৫] প্রসঙ্গত,গতবছর ২ মাসের ব্যবধানে তার ২ জন পুত্র সন্তান মারা যান

  • সর্বশেষ