শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] শুক্রবার (২২ মে) সকালে উপজেলার স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] সোহান দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকার বাবু হোসেনের ছেলে। নেশা করার জন্য টাকা না দেওয়ায় বাবার ওপর অভিমান করে ছেলে সোহান হোসেন (১৭) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

[৪] স্থানীয়রা জানান, তার মা বিদেশ রয়েছে। তিন বছর ধরে স্কুলপাড়া এলাকায় বাবা-ভাই-ভাবীদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।

[৫] শুক্রবার সকালে তার বাবা বাবু হোসেনের কাছে নেশা করার জন্য কয়েক’শ টাকা চান। তার বাবা টাকা না দেওয়ায় সোহান ঘরের মধ্যে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মহসিনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে সুপারিশ করিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি নেয় পরিবারের লোকজন।

[৬] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়