শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিণাকুন্ডুর সকল ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা বন্ধ ঘোষণা

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা দেওয়া বন্ধ ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যানবৃন্দ। শুক্রবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চেয়ারম্যানবৃন্দ।

[৩] সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, হরিনাকুন্ডুর ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ও ঠিকাদার ফজলুর রহমান উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে সরকারী প্রাথমিক দ্যিালয়ের নতুন ভবনের নির্মান করছেন। গত ১৮ মে ওই কাজের বিল নিয়ে উপজেলা প্রকৌশলীর কাছে যান। এসময় প্রকৌশলী ৫% উৎকোচ দাবি করলে তাদের মাঝে তর্ক-বিতর্ক হয়। সেখান থেকে চেয়ারম্যান ফিরে এলেও উপজেলা প্রকৌশলী রওশন হাবিব ঘুষের বিষয়টি গোপন করতে চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে চেয়ারম্যান কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও উপজেলা নির্বাহী প্রকৌশলী রওশন হাবিবকে প্রত্যাহার না করা পর্যন্ত উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা দেওয়া বন্ধ থাকবে।

[৩] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হরিনাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান রাসেল, জোড়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান পলাশ, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছমির উদ্দীন,তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুরুল আলম, কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চাদঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

[৪] এ ব্যাপারে হরিণাক্ন্ডুু উপজেলা প্রকৌশলী রওশন হাবিবের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ধরনের সিন্ধান্তে ভোগন্তিতে পড়বে উপজেলা ও ৮ টি ইউনিয়নের বাসিন্দারা। এ জন্য সিন্ধান্ত পাল্টানোর পরামর্শ জেলার সচেন মহলের।

  • সর্বশেষ