শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

ছনি চৌধুরী: [২] ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশ বুঝাই ট্রাকের পেছনে সিএনজি অটো রিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

[৩] শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আব্দুল কাদির এর ছেলে ও সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল (৩০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অরেন্যপাশা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমীর হোসন(৬০) ।

[৪] জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় পৌঁছা মাত্রই যাত্রী বুঝাই সিএনজি অটোরিকশাটি দ্রুত গমিতে সামনে থাকা বাঁশ বুঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় । এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনায়স্থলেই সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল ও যাত্রী আমীর হোসন নিহত হয়। এ ঘটনায় আহত হন সিএনজির আরো ৪জন যাত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগীতায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

[৫] পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেন।

[৬] শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতদের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়