শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় দুই মাস বন্ধ থাকার পর জরুরি পাসপোর্ট বিতরণ সেবা চালু

কূটনৈতিক প্রতিবেদক : [২] এ তথ্য জানিয়ে দেশটিতে বাংলাদেশ হাই কমিশন বলছে, পাসপোর্ট সেবা নেওয়া ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে জটলা না করে স্থানীয় আইন অনুসরণ করতে হবে।

[৩] করোনাভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়ায় লকডাউন ঘোষণার পর থেকে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার সেবা বন্ধ ছিল।

[৪] দেশটিতে চলমান লকডাউন শিথিল করায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সীমিত আকারে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নেয় দূতাবাস কর্তৃপক্ষ।

[৫] ছুটির দিন ব্যতীত স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে পাসপোর্ট সংগ্রহের জন্য ০১৬২৭৪৭৯১৭, ০১৭৬০১৪৪৮৪, ০১১৬১৯৯৪১৩২ ও ০১১৬৪৩৮৬৭৪৮ এই নম্বরে ফোন করে পাসপোর্ট সংগ্রহের তারিখ ও সময় জেনে নিতে হবে আগে।

[৬] নির্দিষ্ট তারিখ ও সময়ে দূতাবাসে গিয়ে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।

[৭] অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কাউকে পাসপোর্ট দেওয়া হবে না।

[৮] ফোনে তারিখ ও সময় ঠিক করে নেয়া ছাড়া আসলে পাসপোর্ট গ্রহণ করা যাবে না বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়