শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এডিপিতে স্বাস্থ্যখাতের বরাদ্ধ ৭ নাম্বারে : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত বছর ছিলো ১০ হাজার কোটি টাকার একটু বেশি। এবার ১৩ হাজার কোটি টাকা। তাহলে মানুষকে বাঁচানো, মানুষের কল্যাণের কোনো কাজ এই সরকার করেননি, তার ওইদিকে কোনো নজর নেই। কিভাবে টাকা বেশি আসবে এবং কিভাবে তার দলের নেতা-কর্মীদের পকেট ভরবে এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।

[৩] তিনি বলেন, ২৮ হাজারের উপরে করোনায় আক্রান্ত এদেশের মানুষ এবং ৪‘শ দুই মারা গেছেন। এটা হচ্ছে সরকারি হিসাব। আর যারা মেডিকেল গবেষণা করে, বড় বড় ডাক্তাররা বলেছেন, সরকার যে হিসাব দিচ্ছে তার থেকে দশ থেকে চল্লিশগুণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। সরকার অনেক পরিসংখ্যান গুম করছে।প্রকাশ হতে দিচ্ছেন না।

[৪] বিএনপির এই নেতাঅভিযোগ েকরেন,হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা ন্যুনতম্য চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসার জন্য হাসপাতালে কোনো বেড নাই। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে।

[৫] শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ৪৭ নং ওয়ার্ডে মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এম কফিলউদ্দিনের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন রহুল কবির রিজভী।

[৬] এ সময়ে মহানগর উত্তরের আহসানউল্লাহ হাসান, এবিএমএ রাজ্জাক, মোতালেব হোসেন রতন, মমতাজ উদ্দিন, এফ ইসলাম চন্দন, সফুরউদ্দিন মৃধা, সাইফুল ইসলাম সরুজ, তাজুল ইসলাম, মো. মুনির, জাহিদ মাস্টারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব ছাত্র দল, মগবাজারে মীরবাগে ফিউচার অব বাংলাদেশের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়