শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু হত্যা-ধর্ষণের সিরিয়াল ধর্ষক বন্দুকযুদ্ধে নিহত

ডেস্ক রিপোর্ট : [২] গাজীপুরের টঙ্গীতে শিশু চাদনী (৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি সিরিয়াল ধর্ষক সুফিয়ান (২১) র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। টঙ্গীর মধুমিতা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করে র‌্যাব।

[৩] বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহাকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য জানিয়েছেন।

[৪] এ বিষয়ে এএসপি সুজয় সরকার বলেন, গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় শিশু চাদনী(৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি সিরিয়াল ধর্ষক সুফিয়ান র‍্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনায় নিহত হয়েছে। পরবর্তীতে ঘটসনাস্থল থকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব। বিডি-প্রতিদিন, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়