শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটোসাংবাদিক মিজানের পরিবারের পাশে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আব্দুল্লাহ মামুন: [২] বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার জ্যেষ্ঠ ফটো সাংবাদিক (আলোকচিত্রী) মরহুম এম মিজানুর রহমান খানের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেছেন।

[৩] নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ অর্থ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান ধানমন্ডির জিগাতলাস্থ মরহুমার বাসভবনে পরিবারের নিকট এ অর্থ পৌঁছে দেন।

[৪] মিজানুর রহমান খান গতকাল মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ছোট ভাই মাহিদুর রহমান খান জানান, তার ভাইয়ের কিডনী জটিলতা ছিল। মাঝে মাঝে জ্বর হতো। কয়েকদিন ধরে জ্বর থাকায় করোনা পরীক্ষার জন্য সকালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্থাপিত বুথে নমুনা দিতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

[৫] মিজানুর রহমান খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাকে গতকাল রায়ের বাজার বধ্যভূমির পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।

[৬] মিজানুর রহমান খান পেশাগত দায়িত্বের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি) এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের আলোকচিত্র ধারণ ও প্রচারে সহায়তা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়