শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইক্লোনে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ কোটি টাকা : মমতা

সালেহ্ বিপ্লব : [২] বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। তিনি বলেন, তিনজনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটি সাত বা আটেও বেড়ে দাঁড়াতে পারে। এনডিটিভি, সমাচার

[৩] মমতা জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবাংলাকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে।

[৪] তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ৪-৫ দিন সময় লাগবে। ইলেকট্রিসিটির অবস্থা খুব খারাপ, বন্ধ সব রাস্তা। পানি সরবরাহের লাইন ভেঙ্গেচুরে একাকার।

[৫] ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার আগের রাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নতে অবস্থান করেছিলেন মমতা। কলকাতায় এই সুপার সাইক্লোনের দাপট একটু কমতেই সন্ধ্যার পর সেখানেই সাংবাদিক সম্মেলন করেন তিনি।

[৬] মমতা জানান, শুধু দুই ২৪ পরগনা একদম শেষ হয়ে গেছে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৭] বিপর্যয় মোকাবিলার ১৯টি দল কাজ করছে। দক্ষিণ ২৪ পরগনায় ৬টি, কলকাতায় ৪টি,পূর্ব মেদিনীপুরে ৪টি ও উত্তর ২৪ পরগনায় ৩ টি দল মোতায়েন করা হয়েছে। হুগলি ও হাওড়ায় রয়েছে একটি করে দল।

[৮] মুখ্যমন্ত্রী জানান, আজ বিকেল তিনটায় টাস্ক ফোর্সের বৈঠক হবে। বৈঠকে সাইক্লোনের ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়