শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : [২] এবারের ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী।

[৩] মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

[৪] নিহত স্কুল ছাত্রী উপজেলার চর ফুলবাড়ি গ্রামের তৈয়জুদ্দিনের মেয়ে রুমা আক্তার (১৪)। সে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

[৫] এলাকাবাসি জানায়, ঈদের জন্য নতুন জামা কিনে না দেওয়ায় তার মায়ের সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে।

[৬] বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মো. বাদশা মিয়া।

[৭] রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এ ব্যাপারে রৌমারী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ