শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে : ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশে অনেকবার এসেছেন ওয়াসিম আকরাম। কখনও খেলতে, কখনও ধারাভাষ্য দিতে। যতবারই এসেছেন, নতুন ভালো লাগা নিয়ে ফিরেছেন। এই কিংবদন্তি পেসার জানিয়েছেন, বাংলাদেশ সব সময় তার হৃদয়ের খুব কাছের। সূত্র : বিডি নিউজ

[৩] তামিম ইকবালের নিয়মিত ফেইসবুক লাইভে মঙ্গলবার অতিথি ছিলেন সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন, আকরাম খান ও খালেদ মাসুদ। এক পর্যায়ে যোগ দেন ওয়াসিম। পাকিস্তানের সাবেক এই পেসার বাংলাদেশ নিয়ে তার ভালো লাগার কথা জানান।

[৪] ‘ধারাভাষ্য দেওয়ার জন্য অনেকবার এসেছি। এখানে অনেক বন্ধু আছে। বাংলাদেশে না আসাটা আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে আছে। মানুষ, খাবার, দেশটা এবং ক্রিকেট…বাংলাদেশের ক্রিকেট গত ১০-১২ বছর যে অভাবনীয় উন্নতি করেছে এটা দেখা আমার জন্য খুব গর্বের।’

[৫] ১৯৯৫ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেন মিনহাজুল-আকরাম-মাসুদদের সঙ্গে। বাংলাদেশের সাবেক তিন অধিনায়ককে একটু খোঁচাও মারলেন ওয়াসিম। ‘তামিম, সাকিব, মুস্তাফিজ, মুশফিকের মতো খেলোয়াড় উঠে এসেছে, এটা দেখতে ভালো লাগে। এরা (মিনহাজুল-আকরাম-মাসুদ) যখন ছিল, তখন ফিল্ডিং ততটা ভালো ছিল না। আর এখন বাংলাদেশ বিশ্বের সেরা ফিল্ডিং সাইডের একটি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়