শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ ভবনের ৭৭ আনসার সদস্য করোনায় আক্রান্ত

মাসুদ আলম : [২] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৩৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। আক্রান্তদের মধ্যে ৭৭ জনই জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালন করেছেন।

[৩] ঢাকায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩০ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৯১ জন ব্যাটালিয়ন আনসার, ১৩৬ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন মহিলা আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর ও একজন ভিডিপি সদস্য।

[৪]আক্রান্ত সদস্যদের মধ্যে ৭৭ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১০০ জন আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকিদের কেউ সদর দফতর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৬৮ জন।

৫]ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯ সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মারা গেছেন। এ যাবৎ করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন সর্বমোট ১৯ জন।

  • সর্বশেষ