শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরো ২ জন করোনা রোগীর মৃত্যু

রিয়াজুর রহমান, চট্টগ্রাম : [২] মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জানান, আমাদের হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগী সকালে মারা গেছেন। তার মধ্যে ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগী। আরেকজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

[৩] করোনায় মারা যাওয়া দুই রোগী হলেন, মো. ইদ্রিস আলী (৮৭)। তিনি সদরঘাট থানার উত্তর নালা পাড়ার বাসিন্দা । সকাল সাড়ে ৯ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যজন হলেন, ওমর ফারুক (৫৭)। তিনিও সকাল সাড়ে ১০ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৪] এছাড়া আব্দুল কাদের (৫৮) নামে একজন সকাল সাড়ে ৭ টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

[৫] উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৮৪৫ জন। তার মধ্যে চট্টগ্রাম মহানগরে ৫৮৫ ও উপজেলায় ২৬০ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়