শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] সৌদি আরবে ১০ হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট

কূটনৈতিক প্রতিবেদক : [২] মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, রাজনৈতিক দল ও কম্যুনিটি সংগঠন থেকে আরো ২ হাজার বাংলাদেশিকে সহায়তা দেওয়া হয়।
[৩] দূতাবাস ও কনস্যুলেট ১৩ এপ্রিল থেকে অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে।
[৪] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এ কার্যক্রম চলমান রয়েছে।
[৫] সৌদি আরবে ২৩ মার্চ থেকে চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে সুপারশপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে।
[৬] যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থল আউটলেট থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
[৭]  রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেয়া হবে।
[৮] আমরা চেষ্টা করছি বরাদ্দ অনুযায়ী যত বেশি সংখ্যক প্রবাসীকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া যায়।
[৯] বাংলাদেশি অভিবাসীরা যেন চাকরিচ্যুত না হন এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সঙ্গে নিয়মিত টেলিফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে।
[১০] কমিউনিটির বিভিন্ন সংগঠন ও সচ্ছল ব্যক্তিকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়