শিরোনাম
◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায়

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে বসে ঈদের ৭ চলচ্চিত্র নির্মাণ

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের শুটিং বন্ধ আছে। তবুও থেমে নেই ঈদের আয়োজন। ঈদ আয়োজনে অংশ নিতে লকডাউনের এই দিনগুলোতে বাসায় শুটিং করেছেন জনপ্রিয় সাত নির্মাতা। নির্মাণ করেছেন সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এক্ষেত্রে চিত্রগ্রহণের ব্যাপারে সহযোগিতা করছে শিল্পীর পরিবারের কোনো সদস্য বা শিল্পী নিজেই।

নির্মাতাদের মধ্যে আছেন- গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, শিহাব শাহীন, সুমন আনোয়ার, সাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরী। এই প্রযোজনাগুলোকে একসঙ্গে বলা হচ্ছে, ‘ঘরবন্দি সময়ের গল্প’। স্বল্পদৈর্ঘ্যগুলো প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। আলফা-আই স্টুডিও’র ব্যানারে নির্মিত এ কাজগুলো দেখানো হবে দীপ্ত টিভিতে। ঈদের সাত দিন এগুলো দেখানো হবে চ্যানেলটিতে।

শাহরিয়ার শাকিল বলেন, ‌‘কোয়ারেন্টিনের সকল বিধি মেনেই প্রত্যেকটি কাজ তৈরি হচ্ছে। শিল্পীরা প্রত্যেকে যার যার বাড়িতে থেকেই অভিনয় করছেন। ’

সাতটি স্বল্পদৈর্ঘ্যগুলো হলো- গিয়াস উদ্দিন সেলিমের ‘কোয়ারেন্টিন’, নুরুল আলম আতিকের ‘করোনার ফুল’, অনিমেষ আইচের ‘একা’, শিহাব শাহীনের ‘লকডাউন’, সুমন আনোয়ারের ‘কাগজের পাখি’, সাফায়েত মনসুর রানার ‘মধ্য নায়ক’ ও গৌতম কৈরীর ‘খোলা জানালা’।

জানা গেছে, ঈদের দিন থেকে সাত দিন দীপ্ত টিভিতে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে প্রতিটি চলচ্চিত্র। পাশাপাশি এটি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপেও।

  • সর্বশেষ