শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় লাল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. সজল মিয়া(৩৮) হবিগঞ্জের লাখাই উপজেলার কালোক এলাকার আব্দুল গফুরের ছেলে।

[৩] র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে কুট্টাপাড়া এলাকায় লাল পাম্পের সামনে অভিযান চালিয়ে সজলকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৯৭ হাজার ৬শ’ টাকা। আটক
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জেলার সরাইল থানায় মামলা প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়