মুসা আহমেদ: [২] করোনার কারণে ফের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে উবার। যাত্রীসেবা চাহিদা না থাকায় প্রাতিষ্ঠানিক খরচ কমাতে আরো ৩ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক এ প্রতিষ্ঠানটি। সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছে উবার। রয়টার্স
[৩] প্রতিষ্ঠানটি জানায়, করোনা মহামারির কারণে উবারের রাইড শেয়ারিংয়ের চাহিদা ও সুযোগ না থাকায় আমারা ফুড সরবরাহ ব্যবসায়ে নজর দিয়েছি। প্রতিষ্ঠানটির যেসব খাত থেকে আয় হচ্ছে না সেসব খাতে বিনিয়োগ আপাতত কমিয়ে দেয়া হচ্ছে।
[৪] গেলো মাসে কোনো নোটিশ ছাড়াই মাত্র তিন মিনিটের একটি জুম কলে ৩ হাজার ৭০০ কর্মী হাজার কর্মীকে ছাঁটাই করেছে উবার, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ।
[৫] মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে আয় কমে যাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছাঁটাই করেছে। চলমান পরিস্থিতিতে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে অনেক প্রতিষ্ঠান। তবে উবার তার কর্মীদের যেভাবে ছাঁটাই করেছে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।