শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় নতুন স্টেডিয়াম কেন, সাবেক অধিনায়ক জয়াবর্ধনের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : [২] দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে ৪০ হাজার আসনের নতুন এই স্টেডিয়াম নির্মাণের বিরোধিতা করেছেন লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

[৩] শ্রীলঙ্কায় মাঠের কমতি নেই। সেগুলোতে যথেষ্ট ম্যাচ না হওয়ায় এক টুইটে নতুন স্টেডিয়ামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়াবর্ধনে। যেসব স্টেডিয়াম আছে সেগুলোতে ঠিকমতো আন্তর্জাতিক ক্রিকেট অথবা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট আমরা খেলি না। আমাদের কি আরেকটি স্টেডিয়াম প্রয়োজন?

[৪] শ্রীলঙ্কার সরকার ও ক্রিকেট বোর্ড মিলে কলম্বোর হোমাগামায় স্টেডিয়ামটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ২৬ একর জমির ওপর নির্মাণ করা হবে এই স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরিতে ব্যয় হবে প্রায় ৩ থেকে ৪ কোটি মার্কিন ডলার, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভা। ছোট্ট দ্বীপদেশ শ্রীলঙ্কায় এখন আটটি আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। এর চারটির দর্শক ধারণ ক্ষমতা ৩৫ হাজার করে। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়