শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুভেন্টাস মিডফিল্ডার পিয়ানিচকে দলে ভেড়াচ্ছে বার্সা

রাকিব উদ্দীন : [২] গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিলো, গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে জুভেন্টাসের মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গুঞ্জন সত্যি করে ক্যাম্প ন্যুয়ে পাড়ি জমাচ্ছেন এ তারকা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট।

[৩] ‘হু স্কোর্ড ডটকম’ নামক ফুটবল বিষয়ক এক সংবাদমাধ্যম জানায়, পিয়ানিচের সঙ্গে বার্সায় পাড়ি জমাচ্ছেন ম্যাথিউজ ডি লিটও। আর স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা তুরিনে পাঠাচ্ছে ডিফেন্ডার নেলসন সেমেদোকে।

[৪] সিরি’আ স্থগিত হওয়ার আগে জুভরা হুয়ান কুয়াদ্রাদোকে রাইট-ব্যাক হিসেবে খেলিয়েছিল। তবে সে জায়গায় এখন সেমেদোকে নিয়ে চিন্তা করছে জুভেন্টাস। কিন্তু পর্তুগিজ তারকা তার সম্ভাব্য ঠিকানা হিসেবে তাকিয়ে আছেন ম্যানচেস্টার সিটির দিকে।

[৫] বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মিডফিল্ডার পিয়ানিচ ২০১৬ সালে ২৫.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রোমা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তুরিনের প্রধান কোচ মাউরিজিও সারি আসার আগ পযর্ন্ত দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু ২০২০/২১ মৌসুমের জন্য ইতালিয়ান কোচ তার মিডফিল্ডের জন্য নতুন বিকল্প ভাবছেন।

  • সর্বশেষ