শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন পাঠদান নীতিমালা হচ্ছে

দেবদুলাল মুন্না:[২] এ নীতিমালা কার্যকর হলে সব বিশ্ববিদ্যালয়কেই অনলাইন পাঠদানের আওতায় আসতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এ নীতিমালার খসড়া প্রণয়ন করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৩]গত সপ্তাহে এ নীতিমালার সিদ্ধান্ত নেওয়া গতকাল রোববার এটি কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের একজন জৈষ্ঠ্য কর্মকর্তা।

[৪] চলতি মাসে মঞ্জুরি কমিশন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেওয়ার অনুমতি দিলেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো দূরশিক্ষণে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না।

[৫] ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, এই নীতিমালা হলে তা সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রযোজ্য হবে।

[৬] ইউজিসি সূত্র জানায়, এমন পরিস্থিতিতে এই নীতিমালা জারি করা হলে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কেই অনলাইনের শিক্ষা কার্যক্রম চালাতে হবে। মহামারির মধ্যে আরও কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, তা কেউ বলতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম সচল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

[৭]কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগমকে এ সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু অনলাইনের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে, ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়কে যেন একটা নির্দেশনা দিতে পারি, সেজন্য এই নীতিমালা করা হচ্ছে।

  • সর্বশেষ