শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলাম হালাল পথে আয় করতে বাধা দেয়নি : মো. মোস্তফা জামান

মিনহাজুল আবেদীন : [২] রোববার ডিবিসি টিভির টকশোতে এ ইসলামি চিন্তাবিদ বলেন, টাকা-পয়সা ইনকাম করলে তার সঠিক সময়ে, পরিমাণ অনুযায়ী খাজনা, যাকাত ও ফিতরা দিতে হবে। পাওনাদারের ঋণ পরিশোধ করতে হবে।

[৩] তিনি বলেন, ইসলাম ব্যবসায়ীদেরকে আলাদা মর্যাদা দিয়েছে। তাদের সম্মানকে মহান আল্লাহতা’য়ালা উচ্চমাকামে স্থান দিয়েছেন। তবে তাদেরকে সৎ এবং মানুষের কল্যাণমূলক কাজ করতে হবে।

[৪] তিনি বলেন, যারা অবৈধ পথে ইনকাম করে, মৃত্যুর পর আল্লাহতা’য়ালা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন।

[৫] মো. মোস্তফা জামান বলেন, বিনা কারণে সম্পদ ব্যয় করা যাবে না । তবে তা করলেও অন্যের মুখাপেক্ষি হওয়া যাবে না।

[৬] তিনি বলেন, কালোটাকা সাদা করা যাবে না। অন্যের টাকা ফাঁকি দেয়া যাবে না। কারণ কেয়ামতের দিন সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

[৭] তিনি আরো বলেন, সব মানুষকে হালাল পথে উপার্জন করতে হবে। তাহলে সংসারে সুখ আসবে। সে দুনিয়াতে শান্তিতে থাকবে। পরকালেও তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়